শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ


DhakaReport24.com || 2022-03-30 06:56:00
পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ে জয়ের পর আইসিসির র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। তবে মঙ্গলবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর পথটা আরও সহজ হয়ে যায়।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিক পাকিস্তানকে। এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি। ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সাতে থাকা বাংলাদেশ ছয়ে উঠে এসেছে। পাকিস্তান এক ধাপ নেমে সাতে অবস্থান করছে।

সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র‌্যাংকিংয়ে ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।  

র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম