রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

মাহমুদউল্লাহকে নিয়ে শংকা


DhakaReport24.com || 2019-12-19 12:57:00
 মাহমুদউল্লাহকে নিয়ে শংকা



বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোট নিয়েই মাত্র ২৮ বলে ৪ ছক্কা এবং ৫ চারে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২২১ রানের বিশাল পুঁজি পাইয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন অধিনায়ক।

ব্যাটিং শেষে ইনজুরির কারণে ফিল্ডিং করতে পারেননি মাহমুদউল্লাহ। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন ইমরুল কায়েস। তবে তাতে সমস্যা হয়নি। শ্বাসরূদ্ধকর ম্যাচে রোমাঞ্চকরভাবে ঢাকাকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনজুরির অবস্থা নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, এ মুহূর্তে আমার চোটের অবস্থা তেমন ভালো নয়। মাত্রাটা কেমন তা জানার জন্য স্ক্যান করাতে হবে। এরপর রিপোর্ট দেখে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসক।

একই কারণে এবারের বিপিএলে দলের প্রথম ২টি ম্যাচ মিস করেন মাহমুদউল্লাহ।ঐতিহাসিক ইডেন টেস্টে কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। সেই কারণে টুর্নামেন্ট শুরুর ২ ম্যাচে বিশ্রামে ছিলেন চট্টগ্রাম অধিনায়ক।

এবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে আবারো ইনজুরির কবলে পড়লেন মাহমুদউল্লাহ। শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম। এ ম্যাচে তিনি খেলতে পারবেন কি না- সেটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ পর্যন্ত সাইলেন্ট কিলার খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন ইমরুল।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল