রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরগঞ্জে আ.লীগ নেতার মৃত্যু


DhakaReport24.com || 2022-03-05 20:11:00
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরগঞ্জে আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ নেতার মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলীর (৫০) মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ মার্চ) বিকেলে বড়ভিটা ইউনিয়নের মেলাবর মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।  

কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে নিজের লেবু বাগানে যান ইউনুস আলী। বাগানের মধ্যস্থানে একটি বৈদ্যুতিক পোল ছিল। পোল থেকে যাওয়া বিদ্যুসংযোগের তার পড়ে ছিল মাটিতে। এই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।