নীলফামারীর ডিমলায় অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে। ।
শনিবার (২৮ জুন) উপজেলার ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) মাঠে আয়োজিত এ ক্যাম্পে রোগীরা চক্ষু পরীক্ষা, অপারেশন, ওষুধ ও চশমা পাবেন বিনামূল্যে।
ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা চেবা প্রদান করবে মরিয়ম চক্ষু হাসপাতাল ,সৈয়দপুর।ক্যাম্পে বাছাইকৃত রোগীদের ছানি অপারেশনও করা হবে। অপারেশনের জন্য সকল ব্যবস্থাও থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করবেন তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ,সাধারন সম্পাদক বদিউজ্জামাল রানা, সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান প্রমুখ।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এ সময় রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা দেওয়া হবে। যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের অপারেশন করানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম