শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-26
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু  ও মেহেদি হাসান সিয়াম নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার টুনিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁদের।

আনোয়ারুল হক সরকার মিন্টু  ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায় উপজেলার টুনিরহাট এলাকায় ছাত্রলীগ নেতা সিয়ামের বাড়ি  থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সিয়াম ওই এলাকার সোলেমান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহি জানান, আটক ব্যাক্তিরা ডিমলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। বৃহস্পতিবার সকালে গ্রেফতার দুজনকে নীলফামারী আদালতে পাঠানো হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম