রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কা, প্রাণ গেলো ৩ শ্রমিকের


 নীলফামারী প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-01-26 21:40:15
বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কা, প্রাণ গেলো ৩ শ্রমিকের

নীলফামারীর দারোয়ানী লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশায় উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।