শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

হ্যাট্রিক করলেন আফতাব উদ্দীন সরকার


DhakaReport24.com || 2024-01-07 00:51:00
হ্যাট্রিক করলেন আফতাব উদ্দীন সরকার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে টানা তৃতীয়বার নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী প্রার্থী আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০২ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির তসলিম উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।


এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৯৬ জন, পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন রয়েছে। এই আসনে মোট ১৫৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আফতাব উদ্দীন সরকার  ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডিমলা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং নির্বাচনে তিনি ২ লাখ ৩ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম