নীলফামারী ডিমলার দক্ষিন গয়াবাড়ীর ভেন্টিয়া পাড়া গ্রামে র্যাব- ১৩ হাতে গ্রেফতার হন অস্ত্র ব্যবসায়ী নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন (৩৩)।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত প্রেসব্রিফিং এ-এসব কথা বলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম। প্রেসব্রিফিং এ তিনি আরো বলেন, গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন দীর্ঘদিন যাবত অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে নানবিধ অপকর্মের অভিযোগ রয়েছে।
ডিমলা উপজেলার ভেন্টিয়া পাড়া সহ আশপাশের গ্রামের বিভিন্ন রাস্তায় প্রায় সময় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করতো সে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেন্টিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম