সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন নীলফামারীর নাজমুল


DhakaReport24.com || 2022-12-04 13:25:00
কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন নীলফামারীর নাজমুল

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হলেন নীলফামারী  জেলার জলঢাকা উপজেলার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো:নাজমুল হক।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও জেলা,উপজেলা,ইউনিয়ন ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

নবনির্বাচিত সদস্য  মো:নাজমুল হক তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি যখন কলেজে উঠি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত । এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদচারণ ।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে আমাকে অবশেষে একটা পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ । সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রসারিত করার জন্য সকল ধরনের সংগ্রামে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখতে চাই । 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আদর্শিক পরিবারে যখন থেকে বুঝি তখন থেকে শিখে আসছি, জেনে আসছি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ। সংগঠন, দল, দেশ, নেত্রীর ব্যাপারে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক জীবন ও ব্যাক্তিজীবনে দেশ, দল, নেত্রীর জন্য কাজ করার বাইরে আর কোন ভবিষ্যৎ পরিকল্পনা নাই।