রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

ডিমলায় ভুয়া সিল-স্ট্যাম্পসহ গ্রেফতার ৬


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-11 20:19:30
ডিমলায় ভুয়া সিল-স্ট্যাম্পসহ গ্রেফতার ৬

নীলফামারীর ডিমলায় ভুয়া দলিল ও ডকুমেন্টস তৈরীর দায়ে পৃথক পৃথক অভিযানে মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন হলো, ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু (৫০), সরদারহাট গ্রামের মৃত: কছির উদ্দিনের পুত্র মাজেদুল ইসলাম (৫২)। 

থানা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও মাজেদুল ইসলাম দীর্ঘদিন যাবত এলাকা ও জেলার বিভিন্ন স্থানে ভুয়া দলিল ও বিভিন্ন অবৈধ ডকুমেন্টস তৈরি করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই জাহিদ ও এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১৬৫টি তৈরী বিভিন্ন কর্মকর্তার নামীয় সীল ও বিভিন্ন মূল্যের ২৮টি দেশ ও বিদেশের স্ট্যাম্প, জাবেদা নকল ৩টি, পাকিস্তান পিরিয়য়েডর স্ট্যাম্প, ভারতীয় দলিল ১টি, কালার লিগ্যাল কাগজ ২০পিস, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্য ১৮টি বোতলসহ সরঞ্জাম পাওয়া যায়। 

অসাধুভাবে প্ররোচিত হয়ে প্রতারণা করে জাল জালিয়াতি করায় ১৮৬০ সালে প্লাম কোর্ট এর ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ ধারা মোতাবেক দু’জনের বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা করেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ। যাহার মামলা নং-১২/২২।

অপর দিকে জাল জালিয়তি পৃথক পৃথক দুইটি মামলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নুর আলম স্বপন, নজরুল ইসলাম, মামলা নং- ১০ ও সি.আর ১০৭/২২ মামলায় অক্ষয় কুমার রায় ও মহর আলী।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে সরকারী অফিস দপ্তরের সীল মোহরসহ ভুয়া দলিল তৈরী করে আসছে। এ ব্যাপারে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ ১১ নভেম্বর বিকালে গ্রেপ্তারকৃতদের নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম