রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

ডিমলায় তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ


ডিমলা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-21 23:44:30
ডিমলায় তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ

"তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় তামাক চাষী কৃষকদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্ব ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী'র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

বক্তারা বলেন, তামাক হচ্ছে মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদকজাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্য লাভজনক ফসল বেশি চাষ করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ"লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, খগাখড়িবাড়ী ইউপি সদস্য জুয়েল হোসেন রব্বু, আবুল কালাম আজাদ। 

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তামাক চাষীরা অংশগ্রহণ করে তামাক চাষে নিরুৎসাহিত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা পর্বে তামাক চাষ বর্জনের অঙ্গিকার করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম