রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভয়াবহ বন্যার শঙ্কা


DhakaReport24.com || 2022-06-29 14:10:00
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভয়াবহ বন্যার শঙ্কা

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঢলের ফলে তিস্তা নদীর পানি পুনরায় বাড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, আজ বুধবার দুপুর থেকে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। পানির চাপ মোকাবিলায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

তিনি বলেন, এভাবে পানি বাড়তে থাকলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তবে বড় ধরনের সমস্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ সতর্ক রয়েছেন। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানিয়েছেন, আজ বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৬২ সেন্টিমিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার শূন্য দশমিক ২ সেন্টিমিটার ওপরে।

উল্লেখ্য, এর আগের দিন সকাল ৯টায় পানির প্রবাহ ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছিল।
 
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম