শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২


DhakaReport24.com || 2026-09-13
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আবদুল ওয়াজেদের ছেলে। আটক দুজন হলেন একই ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের মো. মোস্তাকিম ও শ্রী উদা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির অধীন সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে (উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকা) এই ঘটনা ঘটে।

সেখানে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল গুলি চালালে আসাদুল হক গুরুতর আহত হন।

এ সময় ওই দুজনকে আটক করে বিএসএফ। পরে গুলিবিদ্ধ আসাদুলকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, ভারতীয় গণমাধ্যমের খবরে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম