সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভারতীয় নাগরিকসহ ১০ জন আটক


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-11 21:45:15
 ঠাকুরগাঁওয়ে ভারতীয় নাগরিকসহ ১০ জন আটক

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা বহনকালে ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঘটনার সত্যতা নিশ্চত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সিমান্ত এলাকায় যায় পুলিশ। অপরিচিত একটি মাইক্রোবাস ও পাগলুর পিছু করে তাদের থামতে বলা হলেও তারা পালিয়ে যায়। পিছু নিয়ে ধাওয়া করলে পঞ্চগড় জেলার আটোয়ারিতে আটকের চেষ্টা করা হয়।

আটকের সময় মাইক্রোবাস থেকে নেমে পুলিশের ওপরে গুলিবর্ষণ চালালে পুলিশও পাল্টা ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে কিছু সঙ্গী পালিয়ে গেলেও একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক হয়। এ সময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক গফুর আলম (২৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (২৩), বিকাশ পাল (৩৫), জাকির হোসেন (২৫), হজরত আলী (২৭), মনিরুল (৩২), বিষ্ণু পাল (২৯), একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) এবং পশিরুল (২৮)। এছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রি মামলা দায়ের করা হয়েছে। পঞ্চগড়ের তাদের আটোয়ারি থানায় হস্তান্তর করা হয়েছে।