বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ


DhakaReport24.com || 2025-05-17
৪ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

রাজধানীর মিরপুর থানার জুলাই আন্দোলনকেন্দ্রিক এক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ মে রাত ১২ টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। 

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে জুলাই আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম