রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

উপসচিব আব্দুল্লাহ-আল-বাকী বরখাস্ত


DhakaReport24.com || 2021-11-20 21:36:45
উপসচিব আব্দুল্লাহ-আল-বাকী বরখাস্ত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সাবেক পরিচালক (এস্টেট) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া উপ-সচিব আব্দুল্লাহ-আল-বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, আব্দুল্লাহ-আল-বাকীর বিরুদ্ধে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ঢাকার মহানগর স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র (দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর অভিযোগপত্র নম্বর-৫১) দাখিল করা হয়েছে।


আদালত এ অভিযোগপত্র চলতি বছরের ২৫ জানুয়ারি আমলে গ্রহণ করায় আব্দুল্লাহ-আল-বাকীকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়। ৭০ জন আহত হন। এরপরই ভবনটির নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।