শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু


DhakaReport24.com || 2025-11-16
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী  দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছেন। নিহতদের প্রত্যেকেই ছিলেন বাংলাদেশি নাগরিক। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান।  প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৭ জন সুদানি নাগরিক, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।

জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে, যা এই পথের চরম বিপদকে তুলে ধরে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম