শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ আটক ৩২ প্রবাসী


DhakaReport24.com || 2025-10-15
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ আটক ৩২ প্রবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে দেশটির বাটু পাহাত জেলার খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং বিদেশি শ্রমিকদের বসবাসের এলাকাগুলো  থেকে তাদের আটক করা হয়। 

আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিক ৫, ভারতীয় ৫, পাকিস্তানি ১, মিয়ানমারের ৪ জন পুরুষ ও ১ জন নারী, ইন্দোনেশিয়ার ৮ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অভিযানের সময় আরও চারজন স্থানীয় ব্যক্তিকে তদন্তে সহযোগিতার জন্য বোরাং ২৯ (সাক্ষী সমন) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টেবর), জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, এ অভিযানটি ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামের সমন্বিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়। গত এক সপ্তাহের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

তিনি বলেন, অভিযানে মোট ৯৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তাদের অপরাধের মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকা, অস্থায়ী কাজের অনুমতি অপব্যবহার, বৈধ অনুমতি ছাড়া কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় অবস্থান করা।

দাতুক রুসদি জানিয়েছেন, অবৈধভাবে অবস্থানকারী ও অনুমতি ছাড়া কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম