শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

কুয়েতে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক


DhakaReport24.com || 2025-08-18
কুয়েতে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান নারী রয়েছেন। 

শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানটি পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে। 

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমাজে নেতিবাচক কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটক নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, এ অপরাধের দায়ে অভিযুক্ত নারী এবং তাদের স্পনসর উভয়েরই নির্বাসন বাধ্যতামূলক।  

মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ড দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া কুয়েতি কর্তৃপক্ষ মনে করছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজে জড়াতে নিরুৎসাহিত হবেন।

উল্লেখ্য, কুয়েতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। এ অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম