শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

ভারতে আরও ৪৪৪ জন আটক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে


DhakaReport24.com || 2025-07-09
ভারতে আরও ৪৪৪ জন আটক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে

বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে ভারতের পুলিশ। দেশটির ওডিশা রাজ্যের ঝাড়সুখুদা জেলা থেকে আটক করা হয়েছে তাদেরকে। ইতোমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 

আটক ব্যক্তিদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে নির্মিত সুরভী কল্যাণ মন্দিরে রাখা হয়েছে। অন্য ব্যক্তিদের রাখা হয়েছে ডায়মন্ড কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে।

ওডিশা রাজ্যে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী ব্যক্তিদের ধরতে বেশ কিছু দিন ধরে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওডিশার ঝাড়সুখুদা জেলায় বিপুলসংখ্যক কথিত বাংলাদেশি বা বাংলাভাষী অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে পুলিশ এ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন এই জেলায় শ্রমিক, রাজমিস্ত্রি ও ফেরিওয়ালার কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা তাদের ভারতীয় নাগরিকত্বের যথাযথ নথি পেশ করতে না পারলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম