শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশি গ্রেপ্তার


DhakaReport24.com || 2025-02-17
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশটির জোহর রাজ্যে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে বলেন, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ, সাতজন ইন্দোনেশিয়ান নারী, দুইজন মিয়ানমারের পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, মালয়েশিয়ায় থাকার জন্য কোনো বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ৬(১)(সি) এর অধীনে অপরাধ করেছেন গ্রেপ্তার অভিবাসীরা।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত করে ব্যবস্থা নিতে গ্রেপ্তার এই ১০৫ জনকে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক আরও বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম