শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

আমিরাতে লটারিতে তিন কোটি জিতলেন বাংলাদেশি


DhakaReport24.com || 2025-01-25
আমিরাতে লটারিতে তিন কোটি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র সিরিজ লটারিতে এক মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মান্নান। যা বাংলাদেশি অর্থে ৩ কোটি টাকারও বেশি। তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত ২০ বছর ধরে একাই সেখানে বসবাস করছেন তিনি।

সংবদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, মান্নান এক যুগ আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। ওই সময় তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করত। তখন তিনিও আগ্রহ থেকে লটারির টিকিট কেনা শুরু করেন।

প্রথমে মান্নান তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতিমাসে টিকিট কিনতেন। কিন্তু পরবর্তীতে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি ইন-স্টোর থেকে দুটি টিকিট কেনেন এবং প্রমোশনাল অফার হিসেবে আরও তিনটি টিকিট পান। আর সেই তিনটির একটিই তাকে এনে দিয়েছে তিন কোটি টাকা।

মান্নান লটারি জেতার প্রতিক্রিয়ায় বলেন, “যখন আমি বিগ টিকিটের কাছ থেকে ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার গভীর উপলব্ধি হচ্ছিল, আজই আমি লটারি জিতব।”

যদিও এই অর্থ দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি মান্নান। তবে নিজের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে তার।

মান্নান জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারির টিকেট কেনা অব্যাহত রাখবেন। এছাড়া অন্যদেরও এই টিকিট কেনার জন্য উদ্বুধ্ধ করেছেন এই বাংলাদেশি প্রবাসী।  সূত্র: গালফ নিউজ

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম