শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সুখবর


DhakaReport24.com || 2025-01-22
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সুখবর

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে সম্প্রতি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে দেশটি। ফলে আসন্ন সেশন থেকে এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য হবে বাংলাদেশি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

প্রতিবেদনে ইতালি দূতাবাস জানায়, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবে এবং তাদের অধ্যয়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি ইতালীয় কোম্পানির সঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করবে। তারা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজিস, ইকোনমিক্স-ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার-ডিজাইন এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy

এতে আরও জানানো হয়, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করে। এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা একটি দুর্দান্ত সুযোগ হবে। এটি শিক্ষাগত সহযোগিতাকে আরও প্রসারিত করবে এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম