শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি


DhakaReport24.com || 2025-01-21
লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি

সরকারি খরচে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন আরও ৪৬ বাংলাদেশি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, এই ৪৬ প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ফ্লাইটটি পরিচালিত হয়।

এ পর্যন্ত লেবানন থেকে এক হাজার ২৯২ বাংলাদেশিকে ২০টি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় আরও জানানো হয়, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরে আসতে ইচ্ছুক হলে তাদের সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। এ ছাড়া দেশে ফিরতে ইচ্ছুক-অনিচ্ছুক বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বৈরুতের দূতাবাস।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম