শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস


DhakaReport24.com || 2025-01-15
৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস

কর্মী সংকট মোকাবিলায় চলতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। দু’দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। চলতি বছর কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেবে দেশটি।

সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাস করেছে গ্রিক মন্ত্রিসভা।

প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ৪৫ হাজার ৬৭০ জন সিজনাল ভিসায়, ২ হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং ৪১ হাজার ৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।

ওই গেজেট থেকে জানা গেছে, বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি কৃষি খাতের মালিকরা। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী ও কারখানার শ্রমিক হবেন। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণকর্মী ও ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রিসে।

গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন প্রায় ৯ হাজার কর্মী। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসাপ্রত্যাশীদের।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম