শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক


DhakaReport24.com || 2025-01-02
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বুধবার (১ জানুয়ারি) মালয়েশিয়া গ্যাজেটের এক খবরে এ তথ্য জানানো হয়।

জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, নববর্ষের গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মাদ রুসদি বলেছেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না বলে জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম