শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি


DhakaReport24.com || 2024-12-05
লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে ৮০২ বাংলাদেশি দেশে ফিরলেন।

অন্যদিকে বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরেও ১০৫ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্টরা জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার রাতে দেশে ফিরেছেন ৬৫ জন। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে আরও ১০৫ জনের।

লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম