শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-11-25
ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের ত্রিপুরায় ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গত ৪৮ ঘণ্টায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২৪ নভেম্বর) এ তথ্য জানায় ত্রিপুরা পুলিশ।

আসামের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনাল আসামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ত্রিপুরার রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশির সময় এক নারীসহ চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ ও আরপিএফের একটি দল।

পুলিশের জিজ্ঞাসাবাদে চারজনের এই দলটি আন্তঃসীমান্ত দালার চক্রের সহায়তায় ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করে। চাকরির সন্ধানে তারা ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন তারা।

এছাড়া পৃথক অভিযানে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুরা রেলওয়ে স্টেশন থেকে এক কিশোরীসহ ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সব বাংলাদেশি নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম