শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী


DhakaReport24.com || 2024-11-06
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যার জেরে লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আর এই অবস্থায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা পড়েছে চরম বিপদে। যাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার। এ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে সরকারি উদ্যোগে দেশে ফিরেছেন আরও ১৫১ জন প্রবাসী।

আন্তর্জাতিক অভিভাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ সময় তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আইওএম’র বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালী।

এর আগে, সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত লেবাননে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম