শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু


DhakaReport24.com || 2024-04-25 11:55:00
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

দুবাইয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় হামানিয়া প্রধান বাবু (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টা (বাংলাদেশ সময় ২টার দিকে) শহরের দারাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার ভাই মো. দাখেল প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু। তিনি বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে পাড়ি জমান বাবু।

তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবুর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম