শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশি আটক


DhakaReport24.com || 2024-04-20 10:19:00
মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ বসবাসের দায়ে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করেছে দেশটির পার্লিস ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৯ এপ্রিল) পার্লিসের পাদাং বেসারের নিকটবর্তী বুকিত চাবাংয়ে একটি স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পার্লিস ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন তালিব এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, পার্লিস ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরের দিকে অভিযান চালিয়ে প্রথমে ১০১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৯ জনের কাছে দেশটিতে বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত অবস্থানের দায়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৪৪ বাংলাদেশি পুরুষ এবং একজন নারী বাংলাদেশি ছাড়াও ৩ জন ইন্দোনেশীয় পুরুষ, একজন ভারতীয় পুরুষ রয়েছে। যাদের সবার বয়স ১৯ থেকে ৫৪ বছর।

আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে, পার্লিস ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বসবাস, ভিজিট পাসের অপব্যবহার এবং দেশে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের বিরুদ্ধে আপস করবে না। যে পক্ষ তাদের নিয়োগ দেবে বা সুরক্ষা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম