শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত


DhakaReport24.com || 2024-03-28 09:47:00
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ২২ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্কের ওজন পার্কে ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ে বাড়ি উইন রোজারিও’র পরিবারের। জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো? এসময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম