সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির একটি সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারাও বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া। আহত দুই বাংলাদেশি হলেন- গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।
দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে ছেলের লাশ দেশে আনার জন্য সব প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতা কামনা করেছেন নাছির উদ্দীনের বাবা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম