শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০


DhakaReport24.com || 2024-02-01 12:29:00
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০

মালয়েশিয়ায় বসবাসরত ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়।  অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে নজরদারি চালায়।

মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত কিংবা দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান চালায় অপারেশন টিম। অভিযানের সময়, জড়িত বেশিরভাগ অভিবাসী ঘুমিয়ে ছিল এবং তারা পালানোর সময় পায়নি। তবে কিছু অভিবাসী আটক এড়াতে পালানো চেষ্টা করে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে, আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম