শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

বাংলাদেশে ফ্লাইট চলাচল বাতিল করল ওমান এয়ার


DhakaReport24.com || 2024-01-29 20:56:00
বাংলাদেশে ফ্লাইট চলাচল বাতিল করল ওমান এয়ার

নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে বিমানের ফ্লাইট ও গন্তব্য সীমিত করেছে ওমান এয়ার। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থাটি।  

ওমান এয়ারের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওমান এয়ারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা সীমিত করা হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য— লক্ষ্ণৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বৃদ্ধি করা হবে।

এর আগে গত বছরের নভেম্বরে ভারতের হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম এবং লক্ষ্ণৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল ওমানের সালামএয়ার। ভারতে ফ্লাইট পরিচালনার অধিকার সংক্রান্ত বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এসব শহরে কার্যক্রম বন্ধ করেছিল বিমান সংস্থাটি।

কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুরসংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।

ওমান এয়ার বলেছে, তিনটি গন্তব্যে মৌসুম ভিত্তিতে পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম