শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার


DhakaReport24.com || 2024-01-28 16:16:30
সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম এবং সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে গত এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে সরকারি প্রতিবেদন অনুযায়ী, মোট ১১ হাজার ৪২৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও ৩ হাজার ১৯৭ জনকে শ্রম-সম্পর্কিত অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৭০ জন ব্যক্তির মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় আটক হয়। এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাদের যানবাহন এবং সম্পদও বাজেয়াপ্ত করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম