বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত


DhakaReport24.com || 2022-03-08 17:28:30
দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” স্লোগানে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার হুমায়ুন কবির সহ অনেকে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম