শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় ৮ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন


দৌলতখান(ভোলা)প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-17 15:11:00
ভোলায় ৮ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভোলায় মানববন্ধন ও স্মরকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট জেলা শাখা। 

বুধবার জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের পক্ষে জেলা-উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন। 

পরে তাঁরা সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মরকলিপি প্রদান করেন। 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা তাজল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মাহাবুবুর রহমান ও সদস্য সচিব মাওলানা ছিদ্দিকুর রহমান সহ অনেকে। বক্তাগণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা, স্বতন্ত্র মাদ্রাসা নীতিমালা বাস্তবায়ন, মাদ্রাসাগুলোর ডাটাবেজ চুড়ান্ত করণ,পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার,মাদ্রাসা কোডের অন্তর্ভুক্তকরণ,শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রচলন সহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবি জানান।