রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

অসময়ে মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ


DhakaReport24.com || 2022-02-15 16:09:00
অসময়ে মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে গত দুই সপ্তাহ ধরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। অসময়ে ইলিশ ধরা পড়ায় দৌলতখানের জেলেরা মহাখুশি। এ কারণে বাজারের ইলিশের দাম আগের চেয়ে কমে গেছে। তবে জেলেদের জালে বড় ইলিশের চেয়ে জাটকা ইলিশই বেশি ধরা পড়ছে। এদিকে জাটকা ধরার অপরাধে উপজেলা মৎস্য বিভাগ দৌলতখানের বিভিন্ন মাছঘাটে কম্বিং অপারেশনের মাধ্যমে জেল-জরিমানা করছেন।’ 

দৌলতখানের পাতার খাল মাছঘাটের জেলে মোঃ শাহাবুদ্দিন জানান, শীত মৌসুমে নদীতে ইলিশ মাছ কম ধরা পড়ে। সোমবার রাতে নদীতে জাল ফেলেন। প্রায় দেড় ঘণ্টা পর দেখতে পান পুরো জালে ইলিশ ভর্তি। তবে ইলিশ মাছ সাইজে একটু ছোট। পরে মাছগুলো আড়তে এনে ২৮ হাজার টাকা বিক্রি করেন। গত শীত মৌসুমে এত ইলিশ ধরা পড়তে দেখেননি তিনি। শামীম নামে এক জেলে জানান, এবার নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তবে এবার মাছের দাম আগের চেয়ে কমে গেছে। দৌলতখানের পাতারখাল মাছঘাট আড়তের ব্যবসায়ী হাবু বলেন, নদীতে অসময়ে প্রচুর ইলিশ ধরা পড়ায় এখন আড়তে দৈনিক ৮ থেকে ১০ লাখ টাকার ইলিশ বিক্রি হয়। তবে মাছের দাম আগের চেয়ে একটু কম।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন, ‘হঠাৎ করে শীতে দৌলতখানের মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে জেলেদের জালে বড় ইলিশের চেয়ে জাটকা ইলিশই বেশি ধরা পড়ছে। জাটকা ইলিশ ধরা বন্ধে মৎস্য বিভাগ, ভোলা কোস্টগার্ড যৌথ অভিযান চালানো হচ্ছে। জাটকা ধরার অপরাধে গত মাসে ৬২ জন জেলেকে জরিমানা করা হয়েছে এবং ৮ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।’