বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ প্রাণ গেলো ১ জনের


DhakaReport24.com || 2023-11-21 12:14:45
ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ প্রাণ গেলো ১ জনের

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে বিস্ফোরণে মনির বয়াতি (৫০)  নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘরের চালাও উড়ে যায় বলে জানান স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনির বয়াতি একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

ওসি মাহাবুবুল আলম বলেন, লালমোহন উপজেলার আজাহার মাঝির বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘরের চালাও উড়ে যায়। এ ঘটনায় সেখানে মনির বয়াতি এক ব্যক্তি মারা গেছেন। বিএনপি ঘোষিত ধর্মঘটে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম