রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন


মোঃ বাবুল রানা, ভোলা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-26 13:22:00
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালন করেছে।

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে (২৬ মার্চ) রবিবার  সূর্যোদয়ের সাথে সাথে ০৬.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৩০ ঘটিকায় বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

 

 

পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা,জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, আর আই পুলিশ লাইন্স, ভোলা, আরওআই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম