রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা


মোঃ বাবুল রানা; ভোলা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-08 12:59:45
ভোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে ভোলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

অনুষ্ঠানে জনাব তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা,  জেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন। 
 
এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভোলায় জেলা আ’লীগের আয়োজনে দলীয় ভাবে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৭ ই মার্চ) বেলা সারে ১০টায় জেলা পরিষদ হল রুমে ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার  সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভোলা সদর আসনের এমপি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি জুলফিকার আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন ,জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ। 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত জেলা আঃলীগ নেতৃবৃন্দ বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

নেতৃবৃন্দ  আরো বলেন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙ্গালীর মুক্তির সনদ। দিবসের গুরুত্ব বর্ণনা করেন এবং দলীয় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।