বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-17 23:22:15
ভোলায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় পানিতে ডুবে শাকিব (৭) ও রিয়াজ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই এলাকার অজিজ মাঝির ছেলে এবং রিয়াজ ছালাউদ্দিনের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই হয়।

শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শিশুদুটি বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। শিশুদের অভিভাবকরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

এক পর্যায়ে ঘটনার ৩ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এদিকে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম