রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫


DhakaReport24.com || 2022-04-13 15:15:45
ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রাজাপুর ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. কবির মঞ্জু, মো. নূরন্নবী ও আব্দুল সাত্তার, মো. আনোয়ার গাজী । বাকি একজনের নাম জানা যায়নি। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মো. কবির মঞ্জু ও আনোয়ার গাজী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম