ভোলায় স্টেডিয়াম সড়কে ইউফুফ মহলের নিচতলার তিনটি কক্ষ থেকে রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় ওই কক্ষ তিনটি সিলগালা করা হয়।
কৃষি বিপণন ও ট্রেড লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় ইউনিকন ডিস্ট্রিবিউটার লিমিটেডের ম্যানেজার রাসেদুল আমনকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, আবাসিক বাড়িতে তেল মজুদ করার খবরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দকত তেলের মধ্যে ছিল রূপচাঁদা, ভিওলা, রাইস ব্রান, মিজান, সান ফ্লাওয়ার, ফরচুন সরিষাসহ বিভিন্ন কোম্পানির নামের ব্র্যান্ড।
ম্যানেজার জানান, তারা ডিলার হিসেবে ওই সব তেল গোডাউনজাত করেন।
এ দিকে ভোলার বাজারে এখনও সয়াবিন তেলের লিটার প্রতি বিক্রি হচ্ছ ২২০ টাকা দরে। বিকাল থেকে দোকানে দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম