রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বান্দরবান

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২


DhakaReport24.com || 2025-07-03
বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম