ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য রোববার এবং সোমবার বন্ধ থাকে দেশের অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক। আগামীকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।