শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : রাঙামাটি

বাড়তি দামে ডিম-আলু বিক্রি, রাঙামাটির ৫ দোকানির দণ্ড


DhakaReport24.com || 2023-09-21 20:04:00
 বাড়তি দামে ডিম-আলু বিক্রি, রাঙামাটির ৫ দোকানির দণ্ড

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ডিম ও আলু বিক্রির দায়ে রাঙামাটির ৫ দোকানিকে জরিমানা দণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তবলছড়ি বাজার ও আনন্দ বিহার এলাকার পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা দণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, সরকারের নির্ধারিত মূল্যে প্রতি কেজি আলুর দাম ৩৬ টাকা ও প্রতি পিস ডিম ১২ টাকা করে বিক্রয়ের নির্দেশনা রয়েছে। যদিও অসাধু ব্যবসায়ীরা বাড়তি দামে আলু ও ডিম বিক্রয় করছে। বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকায় আলুর দাম কেজিপ্রতি ৩৬ টাকা উল্লেখ করা থাকলেও দাম নিচ্ছেন ৪০ টাকারও বেশি! জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা তবলছড়ি বাজারের তিনজন ও আনন্দ বিহার এলাকার দুইজন দোকানিকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়েও বাড়তি দামে আলু ও ডিম বিক্রয় করছেন। কেউ কেউ মূল্য তালিকায় ৩৬ টাকা লিখলেও আলুর দাম নিচ্ছেন ৪০ টাকারও বেশি। তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা দণ্ড দেওয়া হয়েছে। 

আলু-ডিমের কৃত্রিম সংকট তৈরি এবং বাড়তি দাম রাখা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম