শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : রাঙামাটি

সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা


DhakaReport24.com || 2022-10-05 14:06:45
সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা

রাঙামাটির সাজেকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি-বাঘাইছড়ি-সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

বুধবার সকাল ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দরাম পাড়ায় এ ঘটনা ঘটে। এতে মারাত্মক যানজটে আটকা পড়ে পর্যটকরা। তবে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতভর ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শুকনা নন্দরাম পাড়ায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকুকু ও খাগড়াছড়ি জেলার সড়কে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা। মাটি অপসারণের কাজ শুরু করেন সেনাবাহিনীর ১৫ সদস্য। 
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সেনা সদস্যরা মাটির অপসারণের কাজ করছে। আর পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। কাজের অগ্রগতি হয়েছে। দুপুর আড়াইটার মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম