আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস। দিনটি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
আজ রোববার (১৭ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম বাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারে ভূমিকা ছিল অপরিসীম।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম